যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা প্রয়োজন নেই: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপি সুবিধা প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ নিয়ে কোন প্রত্যাশা নেই বলেও জানিয়েছেন তিনি।

সকালে সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ যাই করুক না কেন যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা দিবে না। তবে কানাডা, অস্ট্রেলিয়া, চিলিসহ ইউরোপের বিভিন্ন দেশ জিএসপি সুবিধা দিচ্ছে।

তিনি আরও জানান, হ্যান্ড গ্লোবস ছাড়া সব ধরণের পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে জাপান।

/জে-এফ/