চার দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির শ্রমিক কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুরে পতেঙ্গায় প্রতিষ্ঠানটির প্রধান ফটকে বিক্ষোভ করেন তারা।
এসময় রিফাইনারির এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি অভিযোগ করেন, শ্রম আইন সম্পাদন, নিজস্ব পে বাস্তবায়ন, আবাসন সুবিধা নিশ্চিতকরনসহ চার দফা দাবি শ্রমিকদের দীর্ঘদিনের। কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে বারবার আলোচনার পরও এসব দাবি পূরণ হচ্ছে না।
এছাড়া গত ৫৩ বছর ধরে দ্বিবার্ষিক চুক্তির মাধ্যমে শ্রমিক কর্মচারীরা কাজ করে আসছে। কিন্তু অন্তবর্তী সরকারের সময় এই চুক্তি নবায়ন করা হয়নি। তাই চুক্তি নবায়নসহ শ্রমিকদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান তাঁরা।