মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অগ্রগতি, কর্মী নিয়োগের লাইসেন্স ২৫ এজেন্সির

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অগ্রগতি হলেও কর্মী নিয়োগের লাইসেন্স মাত্র ২৫ রিক্রুটিং এজেন্সির। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, সীমিত এজেন্সির কারণে বাড়তে পারে সিন্ডিকেটের দৌরাত্ম্য। খরচও বাড়তে পারে কর্মীদের। গুরুত্বপূর্ণ এ শ্রমবাজার ঠিক রাখতে এজেন্সির সংখ্যা বাড়ানো ও কঠোর সরকারি নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের। 

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের পর বাংলাদেশের চতুর্থ বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়া। এ পর্যন্ত দেশটিতে কর্মী গেছে ১৫ লাখের বেশি। দুই দেশের জনশক্তি নিয়োগের চুক্তি হয় ১৯৯২ সালে। অনিয়মের অভিযোগে ২০২৪ সালে বাংলাদেশের জন্য শ্রমবাজার সাময়িক বন্ধ করে মালয়েশিয়া সরকার । দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। 

সম্প্রতি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ২৫ রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। এসব এজেন্সি হলো– বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শোতুপ ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, নেবারস অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল, অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন। 

সংশ্লিষ্টরা বলছেন, শ্রমবাজার চালু ইতিবাচক হলেও কিছু শঙ্কা রয়েছে।  

আল আকাবা এসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান আতিক বলেন, ‘আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের অনেক কিছুতেই দেখবেন অসুস্থ প্রতিযোগিতা। এখানে উভয়পক্ষ যদিসচেতন থাকে তাহলে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব। সঠিক প্রচেষ্টার কারণে এটা আরও সহজভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। যদি তিন হাজার হতো তাহলে নিয়ন্ত্রণ করা আসলেই কঠিন হয়ে যেত।’   

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে বাংলাদেশের তিক্ত অভিজ্ঞতা নতুন নয়। সিন্ডিকেট তৈরির সুযোগ রেখে শ্রমবাজার চালু করলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। শ্রমিক পাঠানোর প্রক্রিয়া স্বচ্ছ ও সাশ্রয়ী করার তাগিদ তাদের। 

সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এস এম সেকিল চৌধুরী বলেন, ‘টেকসই হতে হলে এবং বাজারকে যদি অবারিত রাখতে হয় তাহলে নিয়মিত এটার তদারকি রাখতে হবে। তা না হলে এখানে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। দেশ ক্ষতিগ্রস্ত হবে। যখন জটিলতা তৈরি হবে– মালয়েশিয়া কিন্তু এর আগে দুবছর পরপর মোট তিনবার শ্রমবাজার বন্ধ করেছে। সুতরাং এই জায়গাটা যেন বন্ধ হয়ে না যায়।’  

সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করবে মালয়েশিয়া। এর মধ্যে ১০ হাজার শ্রমিক বিনামূল্যে নেয়ার কথা জানিয়েছে দেশটি। 

 

সৌদি আরবে হামলার ঘটনায় দেশের অর্থনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে। বিশেষ করে সংঘাত দীর্ঘস্থায়ী হলে প্রবাসীদের কর্মসংস্থান ও রেমিট্যান্স আয়ে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে। জনশক্তি রপ্তানি ও...
দেশের শ্রমবাজারে পুরুষ কর্মীদের চেয়ে নারীরা এখনো উল্লেখযোগ্য হারে কম মজুরি পাচ্ছেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর হিসেবে নারী-পুরুষের মজুরি ব্যবধান ২২ থেকে ২৫ শতাংশ। এর পেছনে কাঠামোগত ও সামাজিক...
শ্রমিক পাঠানো নিয়ে রিক্রুটিং এজেন্সিগুলোকে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার হয়রানি করছে বলে অভিযোগ বায়রার সদস্যদের। মালয়েশিয়ার শ্রমবাজার রক্ষায় সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ও উন্মুক্ত জনশক্তি রপ্তানি চালুর দাবি...
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অগ্রগতি হলেও কর্মী নিয়োগের লাইসেন্স মাত্র ২৫ রিক্রুটিং এজেন্সির। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, সীমিত এজেন্সির কারণে বাড়তে পারে সিন্ডিকেটের দৌরাত্ম্য। খরচও বাড়তে পারে কর্মীদের।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর