শিল্প পুলিশের প্রতিবেদন

ঢাক-চট্টগ্রামে বেতন দিয়েছে ৯৭ ভাগ গার্মেন্টস, বোনাস ৮৮ ভাগ

সোমবার ২৫ মে পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের বিজিএমইএর তালিকাভুক্ত ৯৭ শতাংশের বেশি কারখানা এপ্রিলের বেতন পরিশোধ করেছে। ঈদের বোনাস হয়েছে প্রায় ৮৮ ভাগ পোশাক কারখানায়। সোমবার বিকেল পর্যন্ত শিল্প পুলিশের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এদিকে, বিজিএমাইএর দাবি, প্রায় শতভাগ কারখানায় গত মাসের বেতন পরিশোধ করা হয়েছে। আর ঈদের বোনাস দেয়া হয়েছে ৯৬ শতাংশের বেশি কারখানায়। বিজিএমইএর সদস্যভুক্ত ১১ কারখানায় এপ্রিলের বেতন ও ঈদ বোনাস নিয়ে এখনও সংকট রয়ে গেছে। এছাড়া মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে প্রায় ৫৯ কারখানা। তবে ঢাকা ও চট্টগ্রাম শিল্পাঞ্চলের মোট ১০ হাজার ২৩৮ টি কারখানার মধ্যে বোনাস পরিশোধ করেছে ৮ হাজার ৭৩৮ টি কারখানা।