জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা, ভাবনা দর্শন মাথায় রেখে এবারের বাজেট করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতিকে বেগবান ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ বাজেট।
আজ বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে গুলশানের বাসা থেকে বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
মন্ত্রী বলেন, এবারের বাজেট একটি ভিন্ন পেক্ষাপটে দেওয়া হচ্ছে। এবারের বাজেটে প্রত্যেকটি নাগরিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থনৈতিক সুফল যাতে সকলে পায় সে দিকটি বিবেচনা করা হচ্ছে হয়েছে এবারের বাজেটে।
তিনি আরও বলেন, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে এবার বাজেট করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যে এবারের বাজেট সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।