বাজেটে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ: অর্থমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনায় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

আপডেট : ১১ জুন ২০২৬, ০৩:২৯ পিএম

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনায় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

অর্থমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিনের শূন্যপদ পূরণের লক্ষ্যে অবিলম্বে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমাকে অত্যন্ত ব্যথিত হৃদয়ে বলতে হচ্ছে যে, বিগত সরকারগুলোর টিকা সংগ্রহ ও টিকাদান কার্যক্রম বাস্তবায়নে অবহেলা ও যথাযথ পরিকল্পনার অভাবে দেশজুড়ে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং শিশু মৃত্যুর মতো হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রথম ১০০ দিনের মধ্যেই প্রায় শতভাগ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘ইন্টিগ্রেটেড মডিউলার পদ্ধতি, আধুনিক ক্লিনিক্যাল শিক্ষাব্যবস্থা এবং এআই ভিত্তিক চিকিৎসা জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত করে একটি আধুনিক, দক্ষতা-ভিত্তিক ও ভবিষ্যতমুখী নতুন এমবিবিএস কারিকুলাম চালু করা হবে।’

অর্থমন্ত্রী আমির খসরু আরও বলেন, ‘নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ এবং নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্সের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার ৮০ শতাংশ হবে নারী।’

এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বাজেটের বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক-দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে পে-স্কেল সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী।
দেশের অর্থনীতির কঠিন সময়ে গ্রামীণ মানুষের অবস্থা বিবেচনায় প্রকল্প নেওয়া হয়েছে। এ কারণে অনেক উন্নয়ন প্রকল্প থেকে সরকার সরে এসেছে। বুধবার রাজধানীতে এসডিজি বিষয়ক সম্মেলনের শেষ দিনে এ কথা জানান...
সরকার ব্যবসাকে সরলীকরণে কাজ করছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারের আমলে প্রভাব বিস্তার করে কোনো ব্যবসায়িক কার্যক্রমে সুবিধা নেওয়া যাবে না। মঙ্গলবার...
তিতাস গ্রাহকদের গ্যাস সরবরাহ বৃদ্ধি, লিকেজ, অপচয়রোধে নারায়ণগঞ্জ থেকে ঢাকার গ্যাস সঞ্চালন ও বিতরণ লাইন প্রতিস্থাপনে ৮ হাজার ২৯ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়। কিন্তু জ্বালানি বিভাগ শিল্প ও...
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও এর আশপাশের এলাকা যানজট মুক্ত রাখতে ও আগত...
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ও তৎপরতা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ায় তুরস্কের এমন কোনো সামরিক উপস্থিতি মেনে...
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছে ভারতে থাকা ইরানের হায়দরাবাদ কনস্যুলেটের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট। তাদের মানচিত্রে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর