দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার এ দর নির্ধারণ করে।
বাজুস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন দর সকাল ১০টা থেকেই কার্যকর। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
এর আগে গতকাল সোনার দাম কমানো হয়। এদিন ২২ ক্যারেটের ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। তার আগে ২২ জুন সোনার গহনার ভরিতে সর্বোচ্চ বাড়ানো হয় ৪ হাজার ৪৩২ টাকা। আর ২০ জুন ২২ ক্যারেটের সোনার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ হয় ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।