দেশের অন্যতম শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান সুপার ষ্টার গ্রুপ গতকাল ২৩ জুন র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত করপোরেট ট্রান্সফরমেশন সেলিব্রেশন ও ৩৩তম অ্যানুয়াল বিজনেস প্ল্যান অনুষ্ঠানে তাদের নতুন করপোরেট লোগো উন্মোচন করেছে।
অনুষ্ঠানে সুপার স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশিদ আনুষ্ঠানিকভাবে নতুন লোগো উন্মোচন করেন। নতুন এই পরিচয় প্রতিষ্ঠানটির উদ্ভাবন, অগ্রগতি এবং ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ব্যবসায়িক ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় গ্রুপের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, প্রবৃদ্ধির কৌশল এবং করপোরেট রূপান্তরের নতুন দিগন্ত তুলে ধরা হয়।
তিন দশকেরও বেশি সময় ধরে দেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে আসা সুপার ষ্টার গ্রুপ নতুন এই ব্র্যান্ড পরিচয়ের মাধ্যমে আগামী দিনের আরও শক্তিশালী ও টেকসই অগ্রযাত্রার প্রত্যয় ব্যক্ত করেছে।



