চলতি বছরের জানুয়ারিতে মুঠোফোন আমদানিতে দেওয়া অস্থায়ী ১৫ শতাংশ শুল্কছাড়ের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। নতুন সিদ্ধান্ত না এলে ১ জুলাই থেকে বাজারে আমদানি করা ফোনের দাম বাড়তে পারে।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে দেওয়া এক চিঠিতে মুঠোফোন আমদানিকারকদের সংগঠন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি) গত ১৮ জুন জানায়, শুল্ক সুবিধার মেয়াদ বাড়ানো না হলে আমদানি করা মুঠোফোনের ওপর করভার বাড়বে ৬৪ শতাংশের বেশি। ফলে খুচরা পর্যায়ে ফোনের দাম বাড়তে পারে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত।
অন্যদিকে, বিশ্ববাজারে মেমোরি চিপ, মাদারবোর্ড, সিপিইউ, ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশের দাম বাড়ছে। এছাড়া অনেক ক্রেতা কম দামে ফোন কিনতে গ্রে মার্কেটের দিকে ঝুঁকতে পারেন।