রাজধানীতে ভাড়া বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকার সবুজবাগে ভাড়া বাসা থেকে পুলিশের এক এসআইয়ের স্ত্রী নিলুফার ইয়াসমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করা হলেও, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হবে।

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৭:৪২ পিএম

রাজধানীর সবুজবাগ এলাকায় একটি বাসা থেকে নিলুফার ইয়াসমিন (২৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পুলিশের এক উপ-পরিদর্শকের স্ত্রী। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণগাঁওয়ের শাহীবাগ মসজিদের কাছের একটি ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, নিলুফার ইয়াসমিন কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিড়িসিল গ্রামের নুর ইসলামের মেয়ে। তার স্বামী আনোয়ার হোসেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে গাজীপুর পুলিশ লাইনে কর্মরত। প্রায় ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে মাদ্রাসায় থেকে পড়াশোনা করে, আর মেয়েকে নিয়ে নিলুফার দক্ষিণগাঁওয়ের বাসায় বসবাস করতেন।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. ফাতেমা জানান, ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে নিলুফার ইয়াসমিন গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিলুফার কিছুদিন ধরে মানসিকভাবে বিষণ্নতায় ভুগছিলেন এবং পারিবারিক বিষয়, বিশেষ করে সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বলে জানা গেছে।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হোসনা বেগম তার দূরসম্পর্কের ভাগ্নে রুহুল আমিনকে ৫০ হাজার টাকার বিনিময়ে শ্বশুরকে হত্যার দায়িত্ব দেন। চুক্তিমতো ঘটনার রাতে বৃদ্ধ মোহাম্মদ আলী নিজ ঘরে ঘুমাতে গেলে হোসনা বেগম ঘরের পেছনের দরজা খুলে...
আগামীকাল ১৫ আগস্টকে সামনে রেখে গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি পাঁচ...
স্বাভাবিক মোতায়েনের বাইরে মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিংমলসহ সংবেদনশীল এলাকায় অতিরিক্ত অফিসার ও ফোর্স মোতায়েন করা হবে। ডিএমপির সকল ঊর্ধ্বতন কর্মকর্তাকে মাঠে থেকে নিজ...
রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার রাতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার...
বিখ্যাত অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ৪ কোটি (৪০ মিলিয়ন) মার্কিন ডলারে। বাংলাদেশি টাকায় এই অঙ্কটি প্রায় ৪৯০ কোটি ৮৯ লাখ টাকা। নিলামে নতুন কোনো গাড়ির...
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল করতে শুধু অভিযান আর জরিমানা যথেষ্ট নয়। সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি পণ্য পরিবহনে চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার ব্যবসায়ীদের...
সদ্য শেষ হওয়া চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হককে দায়িত্বে বহাল রাখা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের মেয়াদ...
জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক আলোচনা সভা করেছে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ‍্যালায়েন্স। আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা...
লোডিং...

এলাকার খবর