জুনে প্রায় ২৬ শতাংশ বৃদ্ধির পরও, ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় আগের বছরের চেয়ে দশমিক ৬ শতাংশ কমেছে। আর লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে প্রায় ১৩ শতাংশ। বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বিদায়ী অর্থবছরে সাড়ে ৫ হাজার কোটি ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয় ৪ হাজার ৮০০ কোটি ডলার। সংস্থাটি জানায়, জুনে ২৫ দশমিক ৯১ শতাংশ প্রবৃদ্ধিতে ৪২০ কোটি ২৭ লাখ ডলার আয় করেছেন রপ্তানিকারকরা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩৩৩ কোটি ৭৯ লাখ ডলার।
অন্য মাসগুলোয় রপ্তানি আয় নিম্নমুখী ছিল। তৈরি পোশাক থেকে আয় কমায় সামগ্রিক রপ্তানিতেই নেতিবাচক প্রভাব পড়ে। এই অর্থবছরে পোশাক রপ্তানি থেকে আয় হয় ৩ হাজার ৮৭০ কোটি ১১ লাখ ডলার। যা আগের অর্থবছরের চেয়ে ১ দশমিক ৬-৪ শতাংশ কম। তবে প্লাস্টিক, রাবার, পাট, চামড়া খাতের আয় ৭ থেকে ৯ শতাংশের মতো বেড়েছে।