দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম

দেশে আবারও বেড়েছে সোনার দাম। বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম বেড়ে হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার নতুন দাম...

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১০:৫৯ এএম

দেশের বাজারে সোনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধি পাওয়ায় এই দাম বাড়ানো হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

এর আগে গতকাল বৃহস্পতিবার ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ২ হাজার ২১৬ টাকা। অর্থাৎ দুদিনে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ল ৬ হাজার ৫৯০ টাকা। 

এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে মুরগি, চাল ও কাঁচা মরিচের দাম। তবে কিছুটা স্থিতিশীল সবজির দাম। আজ শুক্রবার সকালে কারওয়ানবাজারসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২ শতাংশে। যা গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। আর খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক শূন্য ছয় শতাংশ। এর মধ্যে বেড়েছে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও ভোজ্য তেলের দাম। ফলে...
টানা দুই দফা দাম কমার পর আবারও সোনার দাম বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। রুপার দামও বেড়েছে। দেখে নিন সর্বশেষ সোনা ও রুপার দাম।
পদ্মা সেতু চালুর পর থেকে ২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত টোল বাবদ মোট ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা রাজস্ব আদায় হয়েছে। একই সময়ে সেতু দিয়ে পারাপার হয়েছে ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন।...
রাজধানীর লালবাগের ঘোড়াপট্টি এলাকায় রাস্তা পারের সময় বুলডোজারে পিষ্ট হয়ে অজ্ঞাতনামা (৬০) এক নারীর মৃত্যু হয়েছে।
চাঁদপুরে অর্ধগলিত মরদেহ উদ্ধারের আট দিন পর হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত ক্ষোভের জেরে নিজের মাকে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশীয় উদ্ভাবনকে কৃষির উন্নয়নে কাজে লাগাতে উদ্ভাবক মো. সলেমান আলীর উদ্ভাবিত ‘সলেমান সোলার সেচপাম্প’ সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
বরিশাল বিভাগে চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ১১৭ জনে পৌঁছেছে। সবচেয়ে বেশি রোগী পিরোজপুর ও ঝালকাঠিতে। হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হলেও সতর্কতা ও মশক...
লোডিং...

এলাকার খবর