সবজির দাম স্থিতিশীল, মুরগিতে ঊর্ধ্বগতি

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে মুরগি, চাল ও কাঁচা মরিচের দাম। তবে কিছুটা স্থিতিশীল সবজির দাম। আজ শুক্রবার সকালে কারওয়ানবাজারসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

খুচরা বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ১৪০ টাকা হয়েছে। এছাড়া ২০ থেকে ৩০ টাকা বেড়ে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ টাকায়। দেশি মুরগি ৬২০ টাকায় বিক্রি হচ্ছে, তবে ব্রয়লার মুরগি আগের দাম, ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে সরবরাহ সংকটের অভিযোগে সব ধরনের চালের কেজিতে বেড়েছে ৫-৭ টাকা। তবে, উৎপাদন ও আমদানি সমস্যায় নাজির শাইল চাল ২ থেকে ৩ টাকা বেড়ে ৯০ টাকা পোলাওয়ের চালের দাম কেজিতে ৫০ বেড়েছে ১৮০ টাকা হয়েছে।

এছাড়া বাড়তি দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল। বেশিরভাগ সবজি মিলছে ৭০-১০০ টাকায়। পেঁপে, পটল, করলা, লাউ, শশা,চাল কুমড়া, ঢেঁড়স, চিচিঙ্গার দাম ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আরডিম বিক্রি হচ্ছে ১১০ টাকা থেকে ১২০ টাকা প্রতি ডজন।