২ বছর পর বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রায় দুবছর পর বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে বলে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ায় শিগগিরই শ্রমিক পাঠানো শুরু হবে।’

তিনি বলেন, ‘পর্যায়ক্রমে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, মরিশাস, ওমান ও সৌদি আরবের শ্রমবাজারও খুলবে।’ 

এর আগে, সার্কিট হাউসে মন্ত্রীর সাথে সৌজন্য বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে মন্ত্রী তার নির্বাচনী এলাকায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আহ্বান জানান। এ বিষয়ে মার্কিন পক্ষ ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে বলেও সাংবাদিকদের জানান তিনি।