বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে সারাদেশে তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশীদ।
শনিবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষমেলার উদ্বোধন শেষে তিনি বলেন, দেশের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। তালিকা প্রণয়ন শেষে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের এখনো যায়নি। তিনি জানান, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। তাই এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই।