অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র হয়েছে। এছাড়া, হরমুজ প্রণালি আবার বন্ধ করে দেওয়ার দাবির প্রেক্ষিতে বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। 

সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় সাড়ে ৩ শতাংশ। 

ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৩ দশমিক চার ছয় শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৬৪ ডলারে উঠে এসেছে। কয়েক দিন আগেও যা ছিল ৭০ দশমিক ১৪ ডলার। 

অন্যদিকে, ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলে ৩ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে। গত ১৭ জুন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম যুদ্ধ শুরুর আগের অবস্থায় নেমে এসেছিল। এরপর ধীরে ধীরে বাড়ছিল তেলের দাম। 

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথম দফায় ইরানে হামলা চালানোর আগে যে দাম ছিল, আজ সেই তুলনায় জ্বালানি তেলের দাম প্রায় ৯ শতাংশ বেশি।