কাতার থেকে এলএনজি পাওয়া নিয়ে বড় অনিশ্চয়তা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতে হরমুজ প্রণালিতে নিরাপত্তা উদ্বেগের কারণে এলএনজি সরবরাহ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে কাতার এনার্জি। এর আওতায় ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ক্রেতা দেশের কাছে এলএনজি সরবরাহ বন্ধ থাকবে।

এশিয়ার ক্রেতাদের মধ্যে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।

যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারির মতো অপ্রত্যাশিত ও অনিবার্য পরিস্থিতিতে ‘ফোর্স মেজার’-এর আওতায় চুক্তি পালনের বাধ্যবাধকতা থেকে সাময়িক অব্যাহতি নেওয়া হয়।

ব্লুমবার্গ ও রয়টার্সের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম দোহা নিউজ জানায়, বাংলাদেশের জন্য এলএনজি সরবরাহে ফোর্স মেজারের মেয়াদ সেপ্টেম্বরের পরও বাড়ানো হয়েছে।

এদিকে এশিয়ায় কাতার এনার্জির আরেক ক্রেতা পাকিস্তানকে গত সপ্তাহে জানানো হয়, এলএনজি কার্গো বাতিল অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। ইউরোপেরও কয়েকটি ক্রেতা দেশকে একই রকম নোটিশ দেওয়া হচ্ছে বলে জানায় দোহা নিউজ।

বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের কারণে বেকারত্বের শিকার হতে পারেন প্রায় ৮০ কোটি কর্মক্ষম তরুণ। এছাড়া, জ্বালানির মূল্যবৃদ্ধি আর জলবায়ু বিপর্যয়ের প্রভাবে ১৩ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে বলে শঙ্কা...
এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির আশ্বাসে এলপিজি ব্যবসায়ীরা দুদিন দোকান বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছেন। আজ বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংস্থাটির...
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা–নামার মধ্যে এবার সৌদি আরব ও রাশিয়া ইস্যুতে নতুন দাম নির্ধারণ হয়েছে। 
গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত দাম আদায়সহ ভোক্তা-অধিকারবিরোধী অনিয়ম প্রতিরোধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে জাতীয়...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর