গত অর্থবছরে জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশের খরচ বেড়েছে ৫৫০ কোটি ডলার বা ১০৭ শতাংশ। সব মিলিয়ে ২০২৫-২৬ অর্থবছরে শুধু পেট্রোলিয়াম পণ্য আমদানিতেই খরচ হয়েছে প্রায় ১ হাজার ৬৪ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরে, জ্বালানি তেল আমদানি খরচ হয় ৫১৪ কোটি ডলার। গত অর্থবছরে পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে খরচ হয় ৯৪৪ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ১০৯ শতাংশ বেশি। জ্বালানি তেল আমদানিতে এটিই সর্বোচ্চ ব্যয়।
মূলত ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর থেকেই আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে বাড়েছে জ্বালানি তেলের দর।