বন্ধ হলো মহেশখালীর একটি এলএনজি টার্মিনাল, বাড়বে গ্যাস সংকট

এলএনজি না থাকায় মহেশখালীর এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে বৃহস্পতিবার থেকে সারা দেশে গ্যাস সংকট আরও বাড়তে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৯:২৪ পিএম

এলএনজি না থাকায় মহেশখালীর এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে বৃহস্পতিবার থেকে সারা দেশে গ্যাস সংকট আরও বাড়তে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) একটি এলএনজি কার্গো আসার কথা ছিল। কিন্ত সরাসরি ক্রয় পদ্ধতিতে বুকিং করা ওই কার্গো আসেনি। এতে গত ৩ থেকে ৪ দিন রিজার্ভ এলএনজি থেকে সীমিত আকারে সরবরাহ করছিল টার্মিনালটি।

তবে সামিটের ভাসমান টার্মিনাল থেতে পুরোদমে গ্যাস মিলছে। এখন ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি ও ১৬০০ মিলিয়ন ঘনফুট দেশিয় গ্যাসের সরবরাহ আছে জাতীয় গ্রিডে। নতুন কার্গো না আসা পর্যন্ত গ্যাসের ভোগান্তি আরও বাড়তে পারে।

হরমুজ বন্ধ—এই খবরেই যখন বিশ্ববাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা, তখন সামনে এলো একেবারে উল্টো চিত্র! অন্ধকারে, ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে, নীরবে হরমুজ পার হচ্ছে তেলবাহী জাহাজ! বাইরে থেকে মনে হচ্ছে...
মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ার...
রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। অপেক্ষার পাল্লা কমে আসলেও মিলছে না চাহিদামতো গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। গ্যাসের চাপ কিছুটা বৃদ্ধি পেলেও অনেক...
মহেশখালীতে ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালের দুইটি বয়লারই সচল হয়েছে। তবে এখনো দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট সমাধান হয়নি।
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ১ বছর ২৬ দিন বন্দি থাকার পর বুধবার বিকেল ৪টার দিকে মুক্তি পান তিনি। তবে আপিল বিভাগের আদেশ...
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দুইটি রিটই খারিজ করার পর আপিল হলেও কালকের নির্বাচনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দিয়ে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বলে আশা ব্যক্ত করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা শেষে সাংবাদিকদের এ কথা...
দুই শতাধিক মার্কিন ড্রোন! ইরানের আকাশে আমেরিকার আকাশশক্তি আগুনে ভস্ম। তেহরানের দাবি—দুই শয়ের বেশি ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। যুদ্ধের আকাশে এ যেন ভয়ংকর পাল্টা বার্তা তেহরানের। মার্কিন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর