ডিম–মুরগির দাম বাড়তি, বাড়তি সবজিরও 

সপ্তাহের ব্যবধানে রাজধানীতে বেড়েছে ডিম এবং ব্রয়লার মুরগির দাম। বাজারে সবজির সরবরাহ ভালো থাকার পরও দাম বাড়তি। তবে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমেছে। নিত্যপণ্যের দাম ঊর্ধমুখী থাকায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা।

আজ শুক্রবার ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতাদের ভিড় অন্যান্য দিনের চেয়ে বেশি। পর্যাপ্ত সরবরাহ থাকলেও নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, বলছেন ক্রেতারা।

বাজারে ডিমের দাম ডজন ১৫০ টাকা ছাড়িয়েছে। ব্রয়লার মুরগির প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আর সোনালি মুরগির কেজি ৩৩০ টাকা। 

পর্যাপ্ত সবজি থাকলেও দাম কমেনি। লাউ প্রতি পিস ৮০ টাকা আর চালকুমড়া ৬০ টাকা। বাজারভেদে পটল, করলা , কাকরোল ৮০ থেকে ১০০ টাকা। তবে ৪০ টাকাতেই মিলছে কাঁচা পেঁপে। আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়। 

কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমেছে। মানভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকায়।