আবারও বাড়ল সোনার দাম

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১১:৪৪ এএম

‎দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবার বাড়ল সোনার দাম। প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে তাই দেশের বাজারে দামে সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দাম বাড়ানো হয়েছে প্রতি ভরিতে ২৩৩ টাকা। ২২ ক্যারেট রূপার দাম ৫ হাজার ৩০৭ টাকা।

দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি- এর ১৭ কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ের পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তরে নামিয়ে আনা হয়েছে।
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ২৪ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফের বিপিএম–৬ হিসাব পদ্ধতিতে এর পরিমাণ ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী,...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার জেনেভা ক্যাম্পের একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদ ভবনে প্রবেশ করছেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা (এমপি)। আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলা এই ভোটাভুটিতে অংশ নেবেন সংসদ সদস্যরা।
ঝালকাঠির রাজাপুরে বেদুরিয়া নদীর ব্রিজ থেকে পড়ে পানিতে ডুবে নিখোঁজের একদিন পর নূর হোসেন (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের...
গুঞ্জনের সূত্রপাত তুরস্ক থেকে। হাবেরলারসহ একাধিক তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করেছেন কার্লোস। সেই প্রতিবেদন অনুসারে, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের...
লোডিং...

এলাকার খবর