অবশেষে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে স্বস্তির খবর দিয়েছে পেট্রোবাংলা। নতুন এলএনজি কার্গো আসায় তিনদিন পর শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজির টার্মিনাল চালু হয়েছে।
পেট্রোবাংলা জানিয়েছে, এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজির টার্মিনাল জাতীয় গ্রিডে সীমিত আকারে গ্যাস দিচ্ছে। মধ্যরাতে তা আরও বাড়বে।
পেট্রোবাংলা আরও জানায়, এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজির টার্মিনাল চালু হওয়ায় জাতীয় গ্রিডে মোট সরবরাহ বেড়ে ২২৫০ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে। এরমধ্যে ১০০ মিলিয়ন ঘনফুট দিচ্ছে এক্সিলারেট এনার্জির টার্মিনাল। ধীরে ধীরে এ সরবরাহ বাড়ানো হবে।