জাহাজ ভাঙা শিল্পে নিয়মনীতি মেনে 'গ্রিন ইয়ার্ড' তৈরির তাগিদ

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৯:৩৪ পিএম

পরিবেশসম্মত ও নিরাপদ জাহাজ কাটার পরিবেশের ভিত্তিতে 'গ্রিন ইয়ার্ড' স্বীকৃতির পরেও চট্টগ্রামে জাহাজ ভাঙা শিল্পে দুর্ঘটনা ঠেকানো যাচ্ছে না। গ্রিন ইয়ার্ড সনদধারী ফেরদৌস শিপ ইয়ার্ডে সম্প্রতি বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর পর আবারও সামনে এসেছে নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি। বিশ্লেষকরা বলছেন, শর্টকাট পথে পুরোনো জাহাজ দ্রুত কেটে বিক্রির প্রবণতা আর নিয়ম মানার অনীহায় বাড়ছে দুর্ঘটনা।  

চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে আছে ছোট-বড় ১৬৫টি নিবন্ধিত শিপ ইয়ার্ড। এর মধ্যে ৩১টি হংকং কনভেনশনের আওতায় ‘গ্রিন ইয়ার্ড’ সনদপ্রাপ্ত । বিশ্বব্যাপী ৩২১টি পরিত্যক্ত জাহাজের মধ্যে এসব ইয়ার্ডে গেল বছরে ভাঙা হয় ৮৮টি স্ক্র্যাপ জাহাজ।

জাহাজ ভাঙ্গার সময় শুধু লোহা নয়, বেরিয়ে আছে তেলের স্লাজ, অ্যাসবেস্টস, সীসা, পারদ, ক্যাডমিয়াম ইত্যাদি বিভিন্ন বিপজ্জনক পদার্থও, যা আড়াল করতে চলে নানা কৌশল। এ কারণে 'বাসেল কনভেশন' মেনে চলার ওপর গুরুত্ব দেন বিশ্লেষকরা।

জাহাজ ভাঙ্গা শিল্প গবেষক মোহাম্মদ আলী শাহীন বলেন, 'আপনি গ্রিন সার্টিফিকেট নিয়ে ফেলেছেন, কিন্তু আপনি কনভেনশনের যে পলিসিগুলো, প্রিন্সিপালগুলো আছে সেগুলো মানছেন না, তাহলে কনভেনশনের কি দোষ। আপনাকে তো সেগুলো মানতে হবে। তার মানে সার্টিফিকেট থাকা এই নিশ্চয়তা দেয় না যে, আপনার ইয়ার্ডটা নিরাপদ।'   

জাহাজে বিষাক্ত বর্জ্যের ঝুঁকি এড়াতে সরকারি সংস্থাগুলোর আরও তদারকি বাড়ানোর ওপর গুরুত্ব ইয়ার্ড মালিকদের।

বিএসবিআরএ'র সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, 'পরিবেশ অধিদপ্তর আছে, এক্সপ্লোসিভ ডিপার্টমেন্ট আছে, ওরাও ইন্সপেকশন (পরিদর্শন) করে। বাংলাদেশ নেভি আছে, কাস্টমস আছে, ওরাও ইন্সপেকশন (পরিদর্শন) করে। ওদের স্বচ্ছতাও দেখতে হবে, ওদের দায়িত্ববোধটাও দেখতে হবে।' 

এদিকে, স্ক্র্যাপ জাহাজ কেনা ও পরে ভাঙার ক্ষেত্রে শ্রমিক সুরক্ষা, পরিবেশ ও বর্জ্যের ব্যবস্থাপনার বিষয়ে নজরদারির বাড়ানোর কথা বলছে মন্ত্রণালয়।

শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বলেন, 'যে যে বাধাগুলো আছে সবগুলো দূর করে কীভাবে আমরা গ্রিন ইয়ার্ড তৈরি করতে পারি এবং আমাদের এই খাতটাকে কীভাবে আমরা আরও লাভজনক করতে পারি, আরও কর্মসংস্থান তৈরি হয়, সেজন্য যা করা দরকার সব কিছুই সরকার করবেন।' 

জাহাজ ভাঙার সক্ষমতা বৃদ্ধি নয়, বর্জ্য আলাদা করে নিরাপদে সংরক্ষণ এবং পরিবেশসম্মত নিষ্পত্তি এখন বড় চ্যালেঞ্জ।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর