সম্মিলিত ইসলামী ব্যাংক

তৃতীয় দিনের মতো চলছে আমানতকারীদের অর্থ ফেরতের আবেদন

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম চলছে। আজ বৃহস্পতিবার তৃতীয় দিন সকাল থেকে আমানতকারীরা ব্যাংকে টাকা তোলার জন্য আবেদন করছেন।

গত দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত উত্তোলনের জন্য আবেদন করেছেন ৩৭ হাজার ৬১৩ জন আমানতকারী। যেখানে অর্থের পরিমান ২ হাজার ৩১৬ কোটি। আর এককালীন পুরো অর্থ উত্তোলনের জন্য আবেদন করেছেন ৭ হাজার ৬০৯ জন, অর্থের পরিমাণ ৬০৪ কোটি টাকা।

ব্যাংকটি জানায়, বিপুল পরিমাণ আবেদনের সংখ্যা থাকলেও আমানত উত্তোলনের আগ্রহী গ্রাহকের সংখ্যা খুবই কম। এই পরিসংখ্যান সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থার প্রতীক।

এর আগে পহেলা সেপ্টেম্বর থেকে আমানত উত্তোলের কার্যক্রম ও শুরুর ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক।