বিগত আমলে দেশের ব্যাংকিং ও আর্থিক খাত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে: রাষ্ট্রপতি

স্বৈরাচারী আওয়ামী লীগের শাসনামলে দেশের ব্যাংকিং ও আর্থিক খাত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থপাচার রোধ ও খেলাপি ঋণের বোঝা মোকাবিলায় সরকার কাজ করছে। শনিবার রাজধানীর গুলশানে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ এ বক্তব্য প্রদানকালে রাষ্ট্রপতি এ কথা বলেন। 

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

স্বৈরাচারী আওয়ামী লীগের শাসনামলে দেশের ব্যাংকিং ও আর্থিক খাত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থপাচার রোধ ও খেলাপি ঋণের বোঝা মোকাবিলায় সরকার কাজ করছে। শনিবার রাজধানীর গুলশানে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ এ বক্তব্য প্রদানকালে রাষ্ট্রপতি এ কথা বলেন। 

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি বলেন, ‘অর্থপাচার রোধ ও খেলাপি ঋণের বোঝা মোকাবিলায় কাজ করছে সরকার। ২০০৯ সাল থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। ব্যাংকিং খাতেও সংকটের ব্যাপকতা সুস্পষ্ট।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসের শেষে খেলাপি ঋণের পরিমাণ মোট বকেয়া ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। দেশে আর্থিক স্থিতিশীলতা ফেরাতে নিরীক্ষকদের স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর জোর দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আরও বলেন, ‘আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, পুঁজিবাজার শক্তিশালী করা ও মানসম্মত বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে বাংলাদেশের আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন প্রয়োজন। বিনিয়োগকারীদের সঠিক তথ্য পাওয়ার সুযোগ ও একটি পূর্বানুমানযোগ্য নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করতে হবে।’

অতিদরিদ্র মানুষের ব্যাংক হিসাবে, জুন থেকে সেপ্টেম্বর– তিন মাসে সঞ্চয় কমেছে প্রায় ৬ শতাংশ। বিশেষ সুবিধার ব্যাংক হিসাবে মোট সঞ্চয় ১৯ কোটি টাকা কমে, ২৯২ কোটি টাকা থেকে ২৭৩ কোটি টাকায় নেমেছে।
উচ্চ মূল্যস্ফীতির বাজারে রোজায় পণ্যের দাম নিয়ে দুশ্চিন্তায় ভোক্তারা। এমন পরিস্থিতিতে আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে এখনই আলাদা পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের।  ভোক্তা অধিকার সংরক্ষণ...
লিটারে ৩ টাকা বাড়ালেও রাজধানীর বাজারগুলোতে এখনও আগের দামেই বিক্রি হচ্ছে বোতলজাত ও খোলা সয়াবিন তেল। এ ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। তবে স্থিতিশীল মুরগি, ডিম এবং মাছের...
ডলারের বাড়তি দাম নিয়ন্ত্রণ ও গ্রাহকের স্বার্থ সুরক্ষায় নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ বিনিময় হার বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা নির্ধারিত হারের বেশি দামে বিক্রি করতে পারবে না।
টিটন হত্যা মামলায় দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে। শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
নভেম্বরের শেষ সপ্তাহে শীতের তীব্রতা না বাড়লেও, রাজধানীর শপিংমল ও ফুটপাতের দোকানে বাড়তে শুরু করেছে শীতের পোশাকের কেনাকাটা। তবে বাজারে আগের বছরের পোশাকই বেশি বলে অভিযোগ ক্রেতাদের।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৫৩০ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৯৪৯ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের...
আফগানিস্তানে সরকারি নথি, চিকিৎসাপত্র এবং হাসপাতালের রেকর্ড থেকে নারীদের প্রকৃত নাম মুছে ফেলার মৌখিক নির্দেশ বা ফতোয়া জারি করেছে তালেবান। বলখ প্রদেশের সরকারি দপ্তর এবং স্বাস্থ্যকর্মীদের এই নির্দেশ...
লোডিং...

এলাকার খবর