চার দফা কমে এবার বাড়ল সোনার দাম

দেশের বাজারে বাড়ল সোনার দাম। টানা চার দফা কমার পর আজ বুধবার ভরিতে সর্বোচ্চ দাম ২ হাজার ২১৬ টাকা বেড়েছে। সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। 

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম বাড়ায় দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এরআগে সবশেষ ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ২২ ক্যারেটের রুপার ভরি ৩ হাজার ৮৪৯ টাকা।