সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া ফের চালুর নির্দেশ 

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পিএম

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার আগের নির্দেশনা বাতিল করেছে স্থানীয় সরকার বিভাগ। এখন থেকে প্রচলিত নিয়মে এসব দরপত্র ও ক্রয়প্রক্রিয়া চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি স্মারকে বলা হয়, গত ১৫ অক্টোবর জারি করা স্মারকের কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে প্রচলিত যথাযথ নিয়ম অনুসরণ করে সকল কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এ নির্দেশনা সিটি করপোরেশন, ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার জন্য স্মারকে নির্দেশ দেওয়া হয়।

বিশ্বজুড়ে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৬৫ ট্রিলিয়ন ডলারে। একইসঙ্গে বাড়ছে সুদের বোঝা। শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। তলিকায় বাংলাদেশের অবস্থান ৪৫তম। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের এক...
পূজা উপলক্ষে টানা ৫ দিনের ছুটির কারণে রাজধানীর কাঁচাবাজারে সকাল থেকেই ক্রেতা কম। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। এছাড়া ডিম ও ব্রয়লার মুরগির দামও কিছুটা কমেছে। তবে ঝাঁজ বেড়েছে মসলার...
ধারাবাহিকভাবে কমতে থাকা দেশীয় গ্যাসের সরবরাহ বাড়াতে দেড়শ কূপ খনন কর্মসূচি অব্যাহত রেখেছে সরকার। পেট্রোবাংলা বলছে, এই কর্মসূচিতে ২০৩১ সাল নাগাদ আরও দেড়শ কোটি ঘনফুট গ্যাস মিলতে পারে। জ্বালানি...
টানা পাঁচ দিনের পূজার ছুটিতে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতা উপস্থিতি কম। যদিও, বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা-রসুনসহ বিভিন্ন ধরনের মসলা। বিক্রেতারা বলছেন, পরিবহন ব্যয় ও সিন্ডিকেটের প্রভাবে...
গাজীপুরের বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীদের। 
সংস্কারের অভাবে বেহাল ঝালকাঠির ৩০টি কমিউনিটি ক্লিনিক। বেশিরভাগ ভবনের ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা, দেবে গেছে মেঝে। ব্যবহার অনুপযোগী টয়লেট, নেই পানি সরবরাহ। ঝুঁকিপূর্ণ ভবনেই প্রতিদিন...
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ ৩ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় বৃহস্পতিবার। 
ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নভেম্বর মাস পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর