দেশে সোনার দাম ফের কমল

দেশের বাজারে কমেছে সোনার দাম। প্রতি ভরিতে সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, বাজুস। 

বুধবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। 

স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সোনার দামে সমন্বয় করেছে বাজুস। 

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। 

তবে, সোনার দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ভরি রূপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।