রমজানের আগেই অস্থির ছোলার বাজার, সপ্তাহে কেজিতে বেড়েছে ২০ টাকা

রমজান আসতে মাস তিনেক বাকি। এরই মধ্যে ছোলার বাজারে শুরু হয়েছে অস্থিরতা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে ২০ টাকার বেশি। এজন্য আমদানি ও পরিবহন খরচ বৃদ্ধিকে দায়ি করছেন ব্যবসায়ীরা। তবে, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অভিযোগ করছেন ক্রেতারা। সিন্ডিকেট নিয়ন্ত্রণে আমদানি থেকে বিক্রি পর্যন্ত ডিজিটাল মনিটরিংয়ের পরামর্শ বিশ্লেষকদের।

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম

রমজান আসতে মাস তিনেক বাকি। এরই মধ্যে ছোলার বাজারে শুরু হয়েছে অস্থিরতা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে ২০ টাকার বেশি। এজন্য আমদানি ও পরিবহন খরচ বৃদ্ধিকে দায়ি করছেন ব্যবসায়ীরা। তবে, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অভিযোগ করছেন ক্রেতারা। সিন্ডিকেট নিয়ন্ত্রণে আমদানি থেকে বিক্রি পর্যন্ত ডিজিটাল মনিটরিংয়ের পরামর্শ বিশ্লেষকদের।

জানা গেছে, দেশে প্রতি মাসে গড়ে ১০ থেকে ১২ হাজার টন ছোলার চাহিদা রয়েছে। তবে রমজান মাসে এই চাহিদা বেড়ে দাঁড়ায় ৮০ হাজার থেকে ১ লাখ টনে।

বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়। অথচ গত সপ্তাহেও এর দাম ছিল ১০০ টাকার মধ্যে। অন্যদিকে, ছোলার ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকায়। 

এক ক্রেতা বলেন, এক সপ্তাহ আগে ছোলা কিনেছি ১০০ টাকা কেজিতে। এখন কেজিতে ১১০ টাকা করে নিচ্ছে। কয়েক দিন পর হয়তো আরও বাড়বে।

আরেক ক্রেতা বলেন, রমজানের তো বেশ কিছুদিন বাকি। কিন্তু এখনই দেখছি রজমান মাসে ব্যবহৃত নিত্যপ্রয়োজীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

খাতুনগঞ্জের আমদানিকারকেরা জানান, অস্ট্রেলিয়ায় ছোলার উৎপাদন কমায় গত দুই মাসে আমদানির বুকিং দর প্রতি টন ৮৫০ ডলারে উঠেছে। বেড়েছে জাহাজ ভাড়াও।

চাক্তাই-খাতুন ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহসান উল্যাহ জাহেদী বলেন, ‘ছোলা শতভাগ আমদানি নির্ভর। বিশ্ববাজারে ৭০০ থেকে ৮০০ ডলার প্রতি টনে বেড়েছে। সেটির প্রভাব পড়েছে আমাদের দেশেও।’

তবে বাজার বিশ্লেষকরা বলছেন, নিত্যপণ্য হলেও, ছোলার আমদানি শুল্ক বেশি। রোজার ৩ থেকে ৪ মাস আগে থেকে মজুদ করে সরবরাহ সংকটের অজুহাত দেন ব্যবসায়ীরা। ফলে, রোজার আগে এনবিআর শুল্ক প্রত্যাহার করলেও, বাজারে তার প্রভাব পড়ে না। 

ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘দাম বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের তথ্য ব্যবসায়ীরা দেয়। এখন সেগুলো আসলে কতটুকু সত্য এবং আমাদের দেশে যে ছোলাটা আসছে সেইটার কতটুকু দাম বাড়লো। এখানে অনেকগুলো প্রিমিয়াম কোয়ালিটির ছোলা আছে।’

দেশে ছোলা আমদানি ও বাজারজাতকরণের প্রায় ৯৯ শতাংশই বেসরকারি খাতের হাতে। তাই সরকারের বাজার নিয়ন্ত্রণের সুযোগ কম। তবে, আমদানিকারক থেকে বিক্রেতা পর্যন্ত সবার তথ্য ডিজিটাইজেশনের মাধ্যমে মনিটরিং করলে, কার্যকর সমাধান সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা।

গেল অক্টোবর মাসে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। রোববার কনজুমারস ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দেশের বাজারেও সোনার দাম কমেছে টানা তিন দফা বাড়ার পর। এবার সোনার প্রতি ভরিতে সর্বোচ্চ কমেছে ২ হাজার ৭৪১ টাকা। আজ শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে।
বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহের কারণে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। শুক্রবার রাজধানীর কাঁচাবাজারে প্রতি কেজি আলু ২৫ টাকা, পেঁয়াজ  ৫০ টাকা, রসুন  ১৬০ টাকা এবং...
বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার অর্থাৎ ১২ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষা অফিসের এক কর্মকর্তা আহত হয়েছেন। রোববার রাতে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এই ঘটনা ঘটে। 
ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান। এতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে স্বাস্থ্যঝুঁকি হতে পারে। তাই আগাম সতর্কতা নিচ্ছে ইরান। কারণ এরই মধ্যে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে,...
ইরাকের কুর্দিস্তানের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলা হয়েছে। হামলার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।
হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর