বিশ্ববাজারে দরপতনের প্রভাবে দেশেও কমেছে সোনার দাম। টানা ৭ দফায় ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা কমেছে। এর মধ্যে আজ বৃহস্পতিবার কমেছে ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা।
বিশ্ববাজারে গত ১ মাসে প্রতি আউন্স সোনার দাম কমেছে ২৭০ ডলার এবং গত ৬ মাসে কমেছে ৬৭০ ডলার। এ কারণে সোনার দামে সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস, যা সকাল থেকেই কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা; ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৩ হাজার ৯৬৮ টাকা আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।
তবে রুপার দাম আজ অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।