স্বর্ণের দাম বিশ্ববাজারে এক বছরের মধ্যে সর্বনিম্ন 

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

২০২৬ সালের শুরুতে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বিশ্ববাজারে স্বর্ণের দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বুধবার প্রতি আউন্স ২ দশমিক ৪ শতাংশ কমে ৩ হাজার ৭৬৯ ডলারে নেমেছে।

২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই সর্বনিম্ন দাম।ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনায় স্বর্ণের বাজারে এই নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। 

এদিকে আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়েছে দেশেও। বুধবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাজুস। এ নিয়ে টানা ৬ দফায় স্বর্ণের ভরিতে কমেছে ১৪ হাজার ২৮৮ টাকা। 

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।

টানা পাঁচ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমলো ১২ হাজার টাকা। আজ নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন - বাজুস। সকাল ১০ টা থেকে কার্যকর হয়েছে।
দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে সোনার দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
দেশের বাজারে কমেছে সোনার দাম। প্রতি ভরিতে সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, বাজুস। বুধবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। 
দেশের বাজারেও সোনার দাম কমেছে টানা তিন দফা বাড়ার পর। এবার সোনার প্রতি ভরিতে সর্বোচ্চ কমেছে ২ হাজার ৭৪১ টাকা। আজ শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে।
পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি নির্মাণ ও ফিলিস্তিনিদের ওপর সহিংসতার অভিযোগে ৩ ইসরায়েলি ব্যক্তি ও ৪টি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান,...
চট্টগ্রাম বন্দরে হঠাৎ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র হাতে একদল সন্ত্রাসীর হামলা। তবে বাস্তবে নয়, এমন মহড়া হয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দরে। সন্ত্রাসী হামলা মোকাবিলার পাশাপাশি আগুন, বিস্ফোরক ও অন্যান্য...
পলাতক শক্তি ও আওয়ামী লীগের নেতারা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিদেশ থেকে ভিডিও বার্তার মাধ্যমে...
চাঁদপুরের ফরিদগঞ্জে শ্যালক কামরুল হাসান রতনকে হত্যার দায়ে ভগ্নিপতি শাহাদাত হোসেন সরদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে চাঁদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সামছুন্নাহার আসামির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর