আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, ব্যাংকটিতে আপাতত বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রশাসক নিয়োগ করা হচ্ছে না। বরং ব্যাংকটির স্বাভাবিক দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকসেবা যথারীতি অব্যাহত থাকবে।
এর আগে, গত সপ্তাহে গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটিকে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার অনুমোদন দেওয়া হয়।
এর ফলে, পদ্মা ব্যাংককে একীভূত করা, পুনর্গঠন কিংবা অবসায়নের মতো পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।