শেষ কর্মদিবসে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে উপচে পড়া ভিড়

ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছিল গ্রাহকের উপচে পড়া ভিড়। টাকা তোলা ও জমা দিতে ছিল দীর্ঘ লাইন। গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথে থাকবে পর্যাপ্ত টাকা। কলমানি রেটও স্বাভাবিক থাকবে বলছেন ব্যাংক কর্মকর্তারা।

ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। তাই শেষ কর্মদিবসে ছিল গ্রাহকের লম্বা লাইন।

কেউ এসেছেন সঞ্চয়পত্রের মুনাফা তুলতে। আবার কেউ নগদ টাকা তুলছেন। ঈদের ছুটিতে যারা দেশের বাইরে ঘুরতে যাবেন তারা জমা দিয়েছেন নির্ধারিত ট্যাক্স। শেষ সময়ে সেবা পেতে ছিলে ভোগান্তির অভিযোগও।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, নগদ টাকার সমস্যা নেই। সাধারণ লেনদেনের পাশাপাশি গ্রাহকদের দেয়া হচ্ছে নতুন টাকা। চাপ সামলাতে কলমানির চাহিদা বাড়লেও সুদ হার স্বাভাবিক।

এদিকে ব্যাংকের মতো শেষ দিনে পুজিবাজারেও ব্যস্ত ছিলেন গ্রাহক ও কর্মকর্তারা।

/এসআইএস/