দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৪ শতাংশ: আইএমএফ

চলতি অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। মঙ্গলবার প্রকাশিত 'ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক' শিরোনামের প্রতিবেদনে এ তথ্য জানায় আইএমএফ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ বলেন, বিশ্বব্যাপী উৎপাদন খাতে ধীরগতি দেখা দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমতে পারে। ফলে এ বছর বৈশ্বিক প্রবৃদ্ধি কমে ৩ শতাংশে দাঁড়াবে। এছাড়া আইএমএফ বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি হবে সাড়ে ৫ শতাংশ।