পল্লী সঞ্চয় ব্যাংককে ডিজিটাল সেবা দেবে বাংলালিংক

দ্রুত বর্ধনশীল রাষ্ট্রীয় মালিকানাধীন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারীদের ডিজিটাল সেবা দেবে বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলালিংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তির আওতায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারীদেরকে কর্পোরেট সংযোগ, ডেটা সংযোগ, ওকলা স্বীকৃত দ্রুততম ফোরজি ইন্টারনেট, এসএমএস ব্রডকাস্ট ও অন্যান্য উন্নত ডিজিটাল সেবা প্রদান করবে বাংলালিংক।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অসের উপস্থিতিতে ঢাকায় বাংলালিংকের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন ও পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শেখ মো. জামিনুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এ ব্যাপারে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘আমরা সারা দেশে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারীদের বাংলালিংকের দ্রুততম ফোরজি নেটওয়ার্ক ও বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করতে চাই। একটি ডিজিটাল অপারেটর হিসেবে আমরা সারা দেশে আমাদের গ্রাহক এবং অংশীদার প্রতিষ্ঠানগুলোকে উন্নত নেটওয়ার্ক ও উদ্ভাবনী ডিজিটাল সমাধান দিতে প্রতিজ্ঞাবদ্ধ’।

পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শেখ মো. জামিনুর রহমান বলেন, ‘এই কৌশলগত অংশীদারিত্ব ব্যবসায় প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতি পল্লী সঞ্চয় ব্যাংকের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। আমরা ব্যবসাকে ত্বরান্বিত করার জন্য উদ্ভাবনকে গ্রহণ করে শুরু থেকে অনেক দূর এগিয়েছি। বাংলালিংককে অফিসিয়াল কমিউনিকেশন পার্টনার হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এই সহযোগিতা ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করে আমাদের প্রবৃদ্ধির সহায়ক হবে’।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খান ইকবাল হাসান, জেনারেল ম্যানেজার দীপঙ্কর রায়, জেনারেল ম্যানেজার মো. আলা উদ্দিন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. শাহেদ আলমগীর ও সিস্টেম অ্যানালিস্ট আল্লামা মো. ইয়াহিয়া তানহার। বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কমার্শিয়াল ট্রান্সফরমেশন অ্যান্ড বিটুবি মার্কেটিং ডিরেক্টর মুহাম্মদ আব্দুল হাই, হেড অফ স্ট্র্যাটেজিক বিজনেস এস এম শামসুর রহমান, হেড অফ এন্টারপ্রাইজ অপারেশন মো. আহাসান হাবিব ও কর্পোরেট অ্যাকাউন্ট ম্যানেজার তানভীর আহমেদ প্রমুখ।

বাংলালিংক গ্রাহকদের জন্য নতুন ও উন্নত সুবিধা নিয়ে আসার মাধ্যমে তাদের অভিজ্ঞতার মান বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলালিংক দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের জন্য ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তনে বিশ্বাসী বাংলালিংক ডিজিটাল যুগের চাহিদা পূরণে সক্ষম একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টায় নিয়োজিত। এটি নেদারল্যান্ডভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ন্যাসড্যাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত।

বাংলালিংক সম্পর্কে আরও জানতে ক্লিক করুন :

মাইবিএল সুপার অ্যাপ : https://mybl.digital/App

ওয়েবসাইট : www.banglalink.net

ফেসবুক : www.facebook.com/banglalinkdigital

টুইটার : https://twitter.com/banglalinkmela

ইউটিউব : https://www.youtube.com/banglalinkmela/

লিংকইডইন : https://www.linkedin.com/company/6660/

ইন্সটাগ্রাম : https://www.instagram.com/banglalink.digital/