দেশের ৩১ ব্যাংকে কার্ড-ডিজিটাল লেনদেন সাময়িক বন্ধ থাকবে

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৩ পিএম

সিস্টেম হালনাগাদের জন্য দেশের ৩১টি ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। ফলে এটিএম, এনপিএসবি ,পস মেশিনের সেবাসহ অনলাইন কয়েকটি সেবা আগামী ১০ অক্টোবর পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকছে এই ব্যাংকগুলোতে।

তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে সুনির্দিষ্ট সময়ে কাজ করতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সিস্টেম হালনাগাদের কারণে এটিএম, পিওএসসহ ব্যাংকের বিভিন্ন সেবা সাময়িক বন্ধ রাখা স্বাভাবিক। তবে, কখন সেবা বন্ধ রাখলে গ্রাহকদের কম ভোগান্তি হবে, সেই কৌশল ব্যাংকগুলোকেই ঠিক করতে হবে।

সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটির সময় বেছে নেওয়ার পরামর্শ দেন তিনি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট কোনো অনুমোদন লাগে না, তবে ব্যাংকগুলোকে আগে অবহিত করতে হয়। পাশাপাশি, সেবা বন্ধের সময় ও বিষয়টি সব গ্রাহককে জানিয়ে দেওয়ার নির্দেশনাও দেয়া হয়। 

শক্তিশালী এল নিনোর প্রভাবে ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষিপণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বৈরী আবহাওয়ায় ফসল উৎপাদন কমে যাওয়া এবং দেশগুলোতে চাল, ডাল, চিনি ও রাবারের দাম বাড়ছে। ফলে এর প্রভাব পড়ছে...
দেশের বাজারে টানা ৯ দফা কমার পর এবার সোনার দাম কিছুটা বেড়েছে। ভরিতে সর্বোচ্চ বেড়েছে ৩ হাজার ১৪৯ টাকা। আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে। সকাল ১০টা থেকেই তা কার্যকর...
পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের হাতে গ্রিন টেকনোলজির বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি তুলে দেওয়ার লক্ষ্যে দেশজুড়ে চলছে ওয়ালটনের ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’। এর আওতায় যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসি...
বিশ্ববাজারে টানা দরপতনের প্রভাব পড়েছে দেশের সোনার বাজারেও। গত ১০ মাসে দেশের বাজারে দাম প্রায় ৩৫ শতাংশ কমে ২ লাখের নিচে নামল সোনার ভরি। চলতি মাসেই ৯ দফা কমেছে দাম। মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়...
গাজার বিধ্বস্ত হাসপাতাল, চিকিৎসকদের অসহায়ত্ব আর প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করা মানুষের বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘লাইফ সাপোর্ট’। দোহা ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটির...
হলিউডের আলোচিত নির্মাতা জেমস গ্রে। ‘দ্য লস্ট সিটি অব জেড’, ‘অ্যাড অ্যাস্ট্রা’, ‘টু লাভার্স’ কিংবা ‘আর্মাগেডন টাইম’-এর মতো চলচ্চিত্র দিয়ে আন্তর্জাতিক...
গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থক হিসেবে পরিচিত চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান...
পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারী দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও গুলিবর্ষণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর