নারী স্বাস্থ্যসুরক্ষা ও স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ নতুন কনজ্যুমার ক্যাম্পেইন শুরু করেছে। ‘স্কুটি নাকি গোল্ড?’ শিরোনামের এই ক্যাম্পেইনে অংশ নিয়ে ক্রেতারা স্কুটি কিংবা স্বর্ণ জয়ের সুযোগ পাবেন।
এসিআই লিমিটেড-এর ব্র্যান্ড ‘ফ্রিডম’ জানিয়েছে, দেশের নারীদের স্বাস্থ্যসুরক্ষা, সচেতনতা ও ক্ষমতায়নে দীর্ঘদিন ধরে কাজ করছে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় এবার দেশজুড়ে এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
ক্যাম্পেইনে অংশ নিতে হলে ক্রেতাদের ‘ফ্রিডম’-এর নির্ধারিত প্যাক কিনতে হবে। পণ্য কেনার পর প্যাকেটে থাকা কিউআর কোড স্ক্যান করে ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করলেই অংশগ্রহণ সম্পন্ন হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের যেকোনো প্রান্তের নারীরা সহজেই এই ক্যাম্পেইনে যুক্ত হতে পারবেন। এতে অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কার।
আগামী জুলাই ২০২৬ পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এ বিষয়ে বিস্তারিত জানতে জনপ্রিয় সংবাদমাধ্যম ও ‘ফ্রিডম’-এর সামাজিক যোগাযোগমাধ্যমের পেইজগুলো অনুসরণ করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।