কঠোর অবস্থানে এনবিআর

অনলাইন প্লাটফর্মের বিক্রির সঙ্গে ২৯ রেস্তোরাঁর ভ্যাটের তথ্যে বড় গরমিল

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

অনলাইনে খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের বিক্রির তথ্যের সঙ্গে নামীদামি ২৯টি রেস্তোরাঁর ভ্যাট দাখিলপত্রে বড় ধরনের গরমিল পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। একই সঙ্গে সারা দেশের ৬ থেকে ৭ হাজার রেস্তোরাঁকে নজরদারিতে আনছে প্রতিষ্ঠানটি। 

বৃহস্পতিবার এনবিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের আগস্ট মাসের ভ্যাট দাখিলপত্রে শুধু অনলাইন বিক্রির পরিমাণ তাদের দেখানো মোট বিক্রির চেয়ে বেশি। সুলতান ডাইন, বার্গার এক্সপ্রেস, পিৎজাবার্গের মতো প্রতিষ্ঠানগুলোর বিক্রির হিসাব পর্যালোচনায় বিপুল পরিমাণ অর্থের গরমিল পাওয়া যায়। 

এরই মধ্যে দেশের ১৬টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 
এনবিআরের হিসাবে, ফুডপান্ডায় প্রায় ৪ হাজার, ফুডিতে ৫ হাজার ৩৪৯ এবং পাঠাও ফুডে ৩ হাজার ৪৬৪টি রেস্তোরাঁর তথ্য রয়েছে। একাধিক প্ল্যাটফর্মে একই প্রতিষ্ঠান থাকায় সব মিলিয়ে স্বতন্ত্র রেস্তোরাঁর সংখ্যা ৬ থেকে ৭ হাজার। 

 

ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দিয়ে ই-ভ্যাট ব্যবস্থা চালু হলেও, ১ বছরে পাঁচ দফা সার্ভার ডাউন বা সার্ভিস বন্ধের ঘটনা ঘটেছে। অতিরিক্ত চাপ সামলাতে না পেরে, রিটার্ন জমার সময়ও বাড়াতে হয়েছে...
এনবিআর পুনর্গঠন করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ গঠনের বিল উঠছে চলতি সংসদ অধিবেশনেই। বুধবার এনবিআরে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একথা জানান। 
রুশ বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজ করার তাগিদ
রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী মিয়া সাত্তার। তিনি রাশিয়ার ব্যবসায়ী মহলে পরিচিত একজন উদ্যোক্তা ও ন্যাশনাল গ্রুপের কর্ণধার।
ই-কমার্স বা অনলাইন কেনাকাটা নিয়ে অভিযোগ বাড়ছেই। গেল অর্থবছরে ভোক্তা অধিদপ্তরে মোট অভিযোগের প্রায় ৬১ শতাংশই অনলাইন কেনাকাটায় প্রতারণা নিয়ে। তবে এ বিষয়ে দেশে আইনের প্রয়োগ ও কার্যকর প্রতিকার ব্যবস্থা...
বোয়েসেলের এমডি রাশেদুল হক জানিয়েছেন, জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা খরচের সবই বহন করছেন নিয়োগকর্তা। মোট ১০ হাজার কর্মী এই বন্দোবস্তের আওতায় মালয়েশিয়া যাবেন। 
দেশের ভাবমূর্তি রক্ষায় মালয়েশিয়াগামী প্রবাসীদের আইন-কানুন মেনে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনা খরচে মালয়েশিয়াগামী শ্রমিকদের বিদায় জানাতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হজরত...
জনবল সংকট কাটাতে দ্রুত সময়ের মধ্যেই সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, জনবল সংকট কাটাতে সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ...
দেশের প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নতুন ফ্ল্যাগশিপ ফোন এনেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ‘ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’ নামের এই স্মার্টফোনে রয়েছে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল রিয়ার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর