ফরিদপুরের বিশিষ্ট শিক্ষক কালীপদ রায়ের সপ্তম মৃত্যুবার্ষিকী সোমবার (১৭ আগস্ট)। ২০১৯ সালের এই দিনে ৯১ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার প্রয়াত কালীপদ রায়ের তিন সন্তানের বাসায় গীতা পাঠ ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়া ফরিদপুরের শ্রীঅঙ্গনে ভোগ দেওয়া হবে। তাঁর আত্মার শান্তি কামনা করতে আত্মীয়স্বজন, ছাত্রছাত্রী, সুহৃদ ও গুণগ্রাহীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, দৈনিক সকালের খবরের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায় প্রয়াত কালীপদ রায়ের বড় ছেলে।