দেশের ডিজিটাল বিজ্ঞাপনের বাজারে এআই প্ল্যাটফর্ম অ্যাডজোইকের যাত্রা শুরু

দেশের বিজ্ঞাপনী বাজার ও ডিজিটাল বিপণনে নতুন অধ্যায়ের সূচনা করে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রাগ্রাম্যাটিক এড বাইয়িং প্ল্যাটফর্ম অ্যাডজোইক (অ্যাডজোইক)। গত বৃহস্পতিবার রাজধানীর বনানীর লেকশোর হোটেলে আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়। একই সাথে সেলস ইন্টেলিজেন্স ও ডিজিটাল মার্কেটিংকে একসূত্রে বাঁধতে ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম ‘আম্ব্রেলাএক্স’-এর সমন্বিত ইকোসিস্টেম উপস্থাপন করা হয়।  

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

দেশের বিজ্ঞাপনী বাজার ও ডিজিটাল বিপণনে নতুন অধ্যায়ের সূচনা করে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রাগ্রাম্যাটিক এড বাইয়িং প্ল্যাটফর্ম অ্যাডজোইক (অ্যাডজোইক)। গত বৃহস্পতিবার রাজধানীর বনানীর লেকশোর হোটেলে আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়। একই সাথে সেলস ইন্টেলিজেন্স ও ডিজিটাল মার্কেটিংকে একসূত্রে বাঁধতে ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম ‘আম্ব্রেলাএক্স’-এর সমন্বিত ইকোসিস্টেম উপস্থাপন করা হয়।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডজোইক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী। তিনি বলেন, ‘প্রথাগত নিয়মে আন্দাজ নির্ভর বিজ্ঞাপন চালাতে গিয়ে উদ্যোক্তা ও ব্র্যান্ডগুলোর প্রচুর অর্থ ও সময় অপচয় হয়। ডিসেলস-এর ডেটা ও সেলস ইন্টেলিজেন্সের শক্ত ভিত্তির ওপর নির্ভর করে নির্মিত অ্যাডজোইক ব্র্যান্ডগুলোকে সঠিক ডেটা ব্যবহারের মাধ্যমে কম খরচে কাঙ্ক্ষিত ক্রেতার কাছে পৌঁছাতে সাহায্য করবে।’ 

অ্যাডজোইক-এর প্রযুক্তিগত কৌশল ও কার্যক্রম উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ। তিনি জানান, অ্যাডজোইক কোনো সাধারণ সোশ্যাল মিডিয়া এড ম্যানেজমেন্ট টুল নয়, এটি একটি ডিমান্ড-সাইড প্ল্যাটফর্ম (ডিএসপি। কোনো থার্ড-পার্টি কুকির ওপর নির্ভর না করে এটি মাত্র ১০ মিলিসেকেন্ডের কম সময়ে সিদ্ধান্ত নেয় এবং ১০০ মিলিসেকেন্ডের ডিজিটাল নিলামের মাধ্যমে সর্বনিম্ন খরচে সঠিক বিজ্ঞাপন নিশ্চিত করে।  

ইভেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে প্ল্যাটফর্মটির অফিশিয়াল কাউন্টডাউন ও উন্মোচন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী, ম্যানেজিং ডিরেক্টর কে. এম. আমিনুর রহমান এবং চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ। 
 
অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর কে. এম. আমিনুর রহমান। তিনি বিজ্ঞাপনী সংস্থা, পাবলিশার এবং ব্র্যান্ডগুলোকে এই কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন ইকোসিস্টেম যুক্ত হওয়ার আহ্বান জানান।  

উল্লেখ্য, প্রযুক্তি প্রতিষ্ঠান ডিসেলস-এর ছাতার নিচে গড়ে ওঠা অ্যাডজোইক ও আমব্রেলাক্স যৌথভাবে ডিজিটাল প্রোগ্রামেটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে নিয়ে এসেছে, যা এশিয়াজুড়ে ডিজিটাল ব্যবসার ধারা বদলে দিতে প্রস্তুত।  

এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্ব মারুফ সাত্তার আলী। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর ভবিষ্যতের প্রযুক্তি নয়, কমিউনিকেশনস পেশায় এটি এরই মধ্যে দৈনন্দিন কাজের একটি গুরুত্বপূর্ণ টুলস হয়ে উঠেছে। প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিবেদন লেখা থেকে শুরু করে সামাজিক...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে প্রতিদিন ডায়াবেটিসজনিত চোখের সমস্যা বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং করার হার প্রায় ৪০ শতাংশ বেড়েছে। এছাড়াও নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর ৬৮০ কোটি...
বাগেরহাটের রামপালে বিমানবন্দর নির্মাণে আবার আশার আলো দেখাচ্ছে চীনা কোম্পানি। তিন দশক ধরে হিমাগারে থাকা খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পটি বাস্তবায়নে করতে চায় চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান। ইতিমধ্যে...
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) স্টেট পার্লামেন্ট নির্বাচনে ক্যাম্পবেলটাউন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয়...
উদ্ভাবনী কাজে সরকার সব ধরণের সহযোগীতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে উদ্যোক্তাদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার রাজধানীর নভোথিয়েটারে ‘বাংলাদেশ...
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে টালবাহানা শুরু করে ভারতের আদানি। একদিনের মধ্যেই আদানি কারিগরি ত্রুটি দেখিয়ে কৌশলে বাংলাদেশে বিদ্যুৎ সুরবরাহ বন্ধ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর