দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষরোপণ হোক জীবনের ছায়া সঙ্গী' স্লোগান নিয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক।

বুধবার সকালে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার আইএফআইসি টাওয়ার প্রাঙ্গণে ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সবুজায়নের অঙ্গীকার নিয়ে ব্যাংকটির ১৩শ শাখা-উপ শাখায় একযোগে এ কর্মসূচি পালন করা হয়। 

ভিডিও দেখুন:

এ সময় বক্তারা জানান, বিশ্ব জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় দেশ জুড়ে ছড়িয়ে থাকা আইএফআইসি ব্যাংকের প্রতিটি শাখা উপশাখায় বৃক্ষরোপণ করা হবে। 

টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিয়ে গণমানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য। 

তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীব্যাপী বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। টেকসই আবাসভূমি গড়তে ব্যাপক হারে বৃক্ষরোপণের প্রতি জোড় দেন তারা।