২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য জার্মানি ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং বৃত্তির ঘোষণা দিয়েছে। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য পোস্টগ্র্যাজুয়েট/ ডক্টরাল স্টাডিজ প্রোগ্রামে শতভাগ বৃত্তির সুযোগ দিয়ে থাকে জার্মানির পুরনো এই ফাউন্ডেশন। ১৯৭১ সাল থেকে বিদেশি শিক্ষার্থীরা ইউরোপের ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং বৃত্তি পেয়ে আসছেন।
বৃত্তির নাম: ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং বৃত্তি
সুযোগ–সুবিধা:
- প্রতি মাসে বিদেশি শিক্ষার্থীদের ১ হাজার ২০০ ইউরো দেওয়া হবে
- শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হবে না
- ফাউন্ডেশন থেকে স্বাস্থ্যবিমার সুবিধা থাকবে
- জার্মানিতে বিনা খরচে অধ্যয়ন ও জার্মান সংস্কৃতি বিকাশে গবেষণা করার সুযোগ আছে
আবেদনের যোগ্যতা:
- আবেদনকারীকে অবশ্যই জার্মান ভাষায় দক্ষ হতে হবে
- এ বৃত্তির জন্য সব বিষয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
- দক্ষিণ এশিয়া, আফ্রিকা, সোভিয়েত পরবর্তী প্রজাতন্ত্রগুলোর, দক্ষিণ-পূর্ব ইউরোপীয় দেশ এবং লাতিন আমেরিকার দেশগুলোর নাগরিক হতে হবে
- অবশ্যই পড়াশোনার উদ্দেশ্যেই জার্মানি যেতে হবে।
আবেদন করবেন যেভাবে:
- এ বৃত্তির আবেদন অনলাইনে করতে হবে
- আবেদন অবশ্যই জার্মান ভাষায় করতে হবে
- আবেদনকারী সংক্ষিপ্ত তালিকাভুক্ত হলে আরও ডকুমেন্টসের জন্য অনুরোধ করা হবে
- নির্বাচক কমিটি ভর্তি ও বৃত্তির চূড়ান্ত সিদ্ধান্ত দেবে
- অনুরোধের পরে, ছাত্রদের ডকুমেন্টস দেওয়ার জন্য তিন সপ্তাহ সময় থাকবে
সময়সীমা: প্রোগ্রাম অনুযায়ী পরিবর্তিত হয়
বিজ্ঞপ্তি: বিজ্ঞপ্তি দেখুন এখানে