আন্দোলনের জেরে ৩ দিন বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস

কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থায় তিন দিনের জন্য সব অফিস বন্ধ ঘোষণা করেছে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম

কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থায় তিন দিনের জন্য সব অফিস বন্ধ ঘোষণা করেছে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল সোমবার রাত ১০টায় উপাচার্যের সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর ও অধ্যক্ষ সম্মিলন-বিষয়ক কার্যক্রম চলবে।

এর আগে উপাচার্যকে প্রায় ১০ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। সোমবার সকাল থেকেই ভিসির দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন, সুপ্রিম কোর্টের রায়ে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী। জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেন তারা। তাদের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি শুরু হলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে লকডাউন ঘোষণা করেন আন্দোলনকারীরা। 

এইচএসসির ফলাফলে প্রত্যাশার প্রতিফলন না থাকায় ভর্তির যোগ্যতা শিথিল করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম জিপিএ কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। চলতি মাসের ১৫ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত...
মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (মেমিস) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় শিক্ষক ও কর্মচারীদের এমপিও-সংক্রান্ত অনলাইনে আবেদন দাখিল ও অগ্রায়নের সময়সীমা বৃদ্ধি...
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার। বেলা ১১টায় ফল প্রকাশ অনুষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
ওই ম্যাচের ফল নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন রোনালদোর মা দোলোরেস আভেইরো। পর্তুগাল দলের ওপর চরম ক্ষোভ প্রকাশ করে রোনালদোর মা জানিয়েছেন, পর্তুগালের হারে তিনি খুব খুশি হয়েছেন। সংবাদমাধ্যম...
পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে আজ। একথা নিশ্চিত করেছেন পরমাণু শক্তির নিয়ন্ত্রক সংস্থার (বিএআরইএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান।
বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আপিল শুনানি এক দিনেই শেষ হয়েছে হাইকোর্টে। আজ মঙ্গলবার রায় ঘোষণা করবে বিচারপতি ভিষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন বেঞ্চ। আসামি সোহেল রানা ও তার স্ত্রী...
এ সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার, ফিলিপাইন ও চীনের উদ্দেশে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের এ কথা জানান ডোনাল্ড ট্রাম্প।
লোডিং...

এলাকার খবর