১৬ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রমজান, শব-ই-কুদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৬ দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ সোমবার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এতে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে পবিত্র মাহে রমজান, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আগামী ১০ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। এ ছাড়া এই সময়ে উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।