ইআরএফ ল্যাঙ্গুয়েজ ক্লাবের যাত্রা শুরু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ এএম

সাংবাদিকদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং পেশাগত যোগাযোগ সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’। ইংরেজিসহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি ইআরএফ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ (সালেহ শিবলী)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ এবং বিভিন্ন ভাষা শেখানোর প্ল্যাটফর্ম হেডম্যান একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাম হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সালেহ শিবলী বলেন, ভাষা ব্যবহারের ক্ষেত্রে এবং কোনো বিষয় নিয়ে প্রতিবাদ করার সময় প্রত্যেকেরই শালীনতা বজায় রাখা উচিত। মানুষের শুধু বাক্স্বাধীনতা সম্পর্কে জানলেই হবে না, বাক্শালীনতাও শেখা জরুরি। মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীল ও শালীন ভাষা ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে যোগাযোগের পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। বিশেষ করে সাংবাদিকদের আন্তর্জাতিক পরিসরে কাজ করতে হলে একাধিক ভাষায় যোগাযোগের সক্ষমতা থাকা গুরুত্বপূর্ণ। ভাষা শেখার মাধ্যমে শুধু যোগাযোগের দক্ষতাই বাড়ে না, বিভিন্ন সংস্কৃতি ও সমাজকে বোঝার সুযোগও তৈরি হয়।

ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই ল্যাঙ্গুয়েজ ক্লাব চালু করা হয়েছে। ভবিষ্যতে সদস্যদের প্রয়োজন ও আগ্রহ বিবেচনায় নিয়ে বিভিন্ন ভাষা শেখানোর কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

আয়োজকেরা জানান, পর্যায়ক্রমে ইআরএফ ল্যাঙ্গুয়েজ ক্লাবের কার্যক্রমের পরিধি বাড়ানো হবে। এর মাধ্যমে সদস্যদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে পেশাগত যোগাযোগ ও সাংবাদিকতার সক্ষমতা উন্নয়নে একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা হবে। প্রেস রিলিজ

আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং...
কক্সবাজারে শিশুদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (লিডো) ‘ইয়ং জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপের’ উদ্যোগে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ শীর্ষক এক...
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষার পরিবর্তনে যে স্বপ্ন ও দায়িত্ব আমাদের দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করছে। আগামী দুই...
গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে এবার এসএসসিতে। প্রতি ৩ জনের মধ্যে ১ জন শিক্ষার্থীই ফেল করেছে। জিপিএ-৫ কমেছে ২২ হাজারের বেশি। আর দেশের ৩১২টি স্কুল-মাদ্রাসার একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।...
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সরদার গলি এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে সাগর খান ইমরান (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাকারিয়া (৩২) নামের আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত...
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সংঘর্ষে ১৪১ জন যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার সকাল পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
বাংলাদেশে সিজারিয়ান সেকশনের হার বেড়ে যাওয়ার পেছনে শুধু চিকিৎসাগত কারণ নয়, পরিবার, সংস্কৃতি ও সামাজিক প্রত্যাশাও ভূমিকা রাখছে বলে নতুন একটি গবেষণায় উঠে এসেছে।
ভারতের রাজধানী দিল্লিতে ৬ তলা আবাসিক ভবন ধসে অন্তত ৫ জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ধসে পড়ার সময় ভবনে অন্তত ৫০ শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে।...
লোডিং...

এলাকার খবর