অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ ও মালেশিয়ায় পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য রাজধানী ঢাকার হোটেল লেকশোর গুলশান–২ এ প্যাক এশিয়া স্টাডি এবরোডের আয়োজনে এক আন্তর্জাতিক শিক্ষামেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে থাকবে ১০০% পর্যন্ত স্কলারশিপ সুবিধা।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৯ আগস্ট রোববার বেলা সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলশান-২ এর ৪১ নম্বর রোড এ লেকশোর হোটেলের লাভিটা হলে এই মেলাটি অনুষ্ঠিত হবে। এ মেলায় শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন এবং শিক্ষার্থীদের জন্য থাকবে ২৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ।
এতে আরও বলা হয়, মেলায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, মালেশিয়া ও অন্যান্য সব দেশের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং তাদের প্রতিষ্ঠানের জন্য মনোনীত শিক্ষার্থীদের স্কলারশিপসহ যোগ্যতা মূল্যায়ন করবেন। এতে অস্ট্রেলিয়া থেকে ওয়ের্স্টান অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়, ইউটিএস বিশ্ববিদ্যালয়, আরএমআইটি বিশ্ববিদ্যালয়, কারটিন বিশ্ববিদ্যালয়, গ্রিফিথ বিশ্ববিদ্যালয়, ডিকিন বিশ্ববিদ্যালয়, ওয়ের্স্টান সিডনি বিশ্ববিদ্যালয় সরাসরি অংশগ্রহণ করবে।
মেলায় যুক্তরাজ্য থেকে ক্যান্টারবেরি ক্রাইসচার্চ বিশ্ববিদ্যালয়, সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়, হার্টপুরী বিশ্ববিদ্যালয় ও কলেজ, রিজেন্ট কলেজ লন্ডন অংশগ্রহণ করবেন। ইউরোপের হাঙ্গেরি থেকে থাকবেন পেক্স বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র থেকে থাকবেন ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় স্যান মার্কোস, ডিপল বিশ্ববিদ্যালয়, হার্টফোর্ড বিশ্ববিদ্যালয়, ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়, জেমস ম্যাডিসন বিশ্ববিদ্যালয়, টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়, ব্রিজপোর্ট বিশ্ববিদ্যালয়, উইলিয়াম পিটারসন বিশ্ববিদ্যালয়সহ আরও অনেকে।
এ মেলায় মালেশিয়া থেকে থাকবেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় (এপিইউ), ইন্টি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ও কলেজ, র্যাফেলস বিশ্ববিদ্যালয়।
এছাড়া কানাডা ও নিউজিল্যান্ডের ও বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রি এক্সপার্ট থাকবেন।
মেলায় যেসব তথ্য পাবেন - বিশ্ববিদ্যালয় আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ সুবিধা, খণ্ডকালীন ও পূর্ণকালীন কাজের সুযোগ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, স্পন্সরশিপ, বাসস্থান এবং আইইএলটিএস প্রস্তুতি।
মেলার দিন আবেদন করলে অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি তে ছাড় থাকবে। মেলায় রেজিষ্ট্রেশন ফ্রি ও ওপেন থাকবে সবার জন্য। যোগাযোগ – মোবাইল : 01322-914001 banani@pacasia.org