শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে হবে না: শিক্ষামন্ত্রী

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কাজে দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

আজ শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিশুদের জন্য তৈরি ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা ও নানা সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। ২০২৮ সাল থেকে পর্যায়ক্রমে নতুন নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। 

তিনি আরও জানান, বিদ্যালয়গুলোতে বিশুদ্ধ পানি, স্যানিটেশন, নতুন খেলার মাঠ নির্মাণ ও ভাঙাচোরা ভবন সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বক্তব্য দেন।

যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আলোকে প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের বাছাই (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৭ হাজার ১৫০ জন প্রার্থী...
কৃত্তিম বুদ্ধিমত্তা-এআইয়ের ওপর ভিত্তি করে শিক্ষার নতুন এক প্রজন্ম গড়ে উঠছে এবং সরকার এ বিষয়ে অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন  শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে...
কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থায় তিন দিনের জন্য সব অফিস বন্ধ ঘোষণা করেছে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে একদিনে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৬১৯ জন রোগী। চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫২৭ জন মারা...
শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার মিড ডে মিল চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
নেত্রকোণার পূর্বধলায় জাল জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করেছে পুলিশ।
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩, সিলেটে ৩ ও খুলনা বিভাগে একজন মারা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ৩৭৮ জনে। 
লোডিং...

এলাকার খবর