ভর্তির যোগ্যতা শিথিল করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

এইচএসসির ফলাফলে প্রত্যাশার প্রতিফলন না থাকায় ভর্তির যোগ্যতা শিথিল করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম জিপিএ কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে তিনটি বিভাগেই কমছে আবেদনের যোগ্যতা। 

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলক খারাপ হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা শিথিল করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। গতবছর বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার জন্য জিপিএ ৭ দশমিক ৫ হলেও এবার তা করা হয়েছে জিপিএ ৭। মানবিক ও বাণিজ্য বিভাগে জিপিএ লাগবে ৬ দশমিক ৫।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম জানান, কেবল আবেদনের সুযোগ বাড়ানো নয়, প্রকৃত মেধাবীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত।

প্রশাসনের এমন সিদ্ধান্তে অনেকটাই স্বস্তিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা।