রাবিতে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। চলতি মাসের ১৫ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। 

আজ বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এ তথ্য  নিশ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম  বলেন, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। আগামী ১২ ফেব্রুয়ারি 'বি' ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয়ে উপাচার্য বলেন, যেসব শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন, তাদের ফল প্রকাশের পর আবেদনের সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য নতুন করে ৫ থেকে ৭ দিন সময় দেওয়া হবে।

ভতি আবেদনের যোগ্যতা শিথিলের বিষয়ে তিনি জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০।

অন্যদিকে, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট কমপক্ষে ৭.৫০ জিপিএ থাকতে হবে।

সব কিছু ঠিক থাকলে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বগুড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৬ জানুয়ারি। সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’ (এসপিএফ)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড....
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। আজ বৃস্পতবিার সকাল থেকে বন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত...
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বকুল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ...
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের...
গত ৫ বছরে অনলাইনে বিজ্ঞাপনে ৮ হাজার ৭৪৪ কোটি ১৯ লাখ ৫ হাজার ৭৩ টাকা খরচ করেছে দেশের তিন বেসরকারি মোবাইল ফোন কোম্পানি। গুগল, ফেসবুক, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পেয়েছে...
রোমান্টিক কমেডিনির্ভর নাটকে জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। ‘জটিল প্রেম’ শিরোনামে তা পরিচালনা করেছেন মিতুল খান। 
লোডিং...

এলাকার খবর