চলছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের ৯৬তম আসর। ১১ মার্চ লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে চোখধাঁধানো এ আয়োজনের ঘোষণা শুরু হয়েছে। জাঁকাল এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জিমি কিমেল।
চলতি বছরের সেরা স্ক্রিন প্লের পুরস্কার গেছে ‘অ্যানাটমি অব আ ফল’ চলচ্চিত্রের দখলে। স্ক্রিন প্লে লিখেছেন জাস্টিন ট্রিয়েট ও আর্থার হারারি (ব্যক্তিজীবনেও তারা পার্টনার)। ফেঞ্চ কোর্টরুম এ ড্রামাতে এক নারীকে তার স্বামী হত্যার দায়ে অভিযুক্ত হতে দেখা যায়। এদিকে পুরস্কার পাওয়ার পর ট্রিয়েট বললেন, ‘তোমরা (অভিনেতা-অভিনেত্রী) আসলেই অসাধারণ করেছ।’
৯৬তম অস্কারে মনোনয়নপ্রাপ্ত অন্যতম চলচ্চিত্র ‘অ্যানাটমি অব আ ফল’। সেরা চলচ্চিত্র, সেরা চিত্রনাট্যসহ ৫টি বিভাগে মনোনয়ন পেয়েছে এটি।